বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

দিল্লিতে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : দিল্লির গৌতম বুদ্ধ ইউনিভার্সিটিতে দক্ষিণ এশিয়ার আটটি দেশের সাংবাদিকদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম সাংবাদিকদের একটি প্রতিনিধি দল।   
 
৯-১০ জানুয়ারি দুই দিনের এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল ও তৃণমূল বার্তা সম্পাদক মো. আব্দুর রহমান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশের ভাবমর্যাদা উজ্জ্বলের পাশাপাশি উন্নয়ন ও গঠনমূলক ভূমিকা রাখা সম্ভব। 

সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিকরা এ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আর কে সিনহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ডিন শিক্ষাবিদ প্রফেসর বন্দনা পান্ডে। সেমিনারে সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা বলেন, দেশ জাতি গঠনের সাংবাদিকদের ভূমিকা অনন্য। সাংবাদিকরা দেশের আয়না হিসেবে কাজ করে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ায় আমরা সার্ক জার্নালিস্ট ফোরাম এ ব্যাপারে শুধু সাংবাদিকদের সহযোগিতা বা স্বাধীনতার কথা বলছে না, দেশ গঠনেও আমরা কাজ করে যাচ্ছি এবং এই দক্ষিণ এশিয়ার প্রত্যেক দেশের মাঝে শান্তি-শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা এবং অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়েও আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকারের প্রতি মিডিয়া এবং সাংবাদিকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। 

দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই সেমিনারে ‘দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের চ্যালেঞ্জ’, ‘দক্ষিণ এশিয়ার নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ’, ‘বর্তমান সোশ্যাল মিডিয়ার ভূমিকা, ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারসহ নানান বিষয় নিয়ে দুই দিনব্যাপী বিভিন্ন সেশনে আন্তর্জাতিক সাংবাদিকরা আলোচনা করবেন। 

সেমিনারের প্রথম দিনে আলোচনা চক্রে যোগ দেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী মহেন্দ্র সিংসহ বিশিষ্টজনরা।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit