বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

বিএনপি নয় দেশের মানুষ  আ.লীগ  কে উৎখাত করবে 

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৯ Time View
রাজশাহী পুঠিয়া প্রতিনিধি : আজ ১১জানুয়ারি বুধবার বিএনপির কেন্দ্রীয়  কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী ভূবনমোহন পার্কে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন,  আওয়ামী লীগ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ রাতে ভোট চুরি করে। বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে যায়, জেল হাজতে পাঠায়, বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করে।
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আজকে সারাদেশে এই কর্মসূচী পালন করা হচ্ছে ঢাকাও হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে  ঢাকার ৪ স্থানে কর্মসূচী পালন করছে বিএনপির শান্তিপূর্ণ গণ-অবস্থানে বাধা দেওয়ার জন্য। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন জেনে বিএনপি ২৪ তারিখের কার্মসূচী সরিয়ে ৩০ তারিখ করেছে। দেখেন তারা যা বলে তা করে না। আওয়ামী লীগ আরো বলে গণতন্ত্র তারা দিয়েছে কিন্তু তত্বাবধায়ক সরকার উঠাইয়ে দিয়েছে। এটাই প্রমাণ করে আওয়ামী লীগে যা বলে তা করে না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে জনগণের সেবার জন্য।বিএনপি নয় এদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে আওয়ামী লীগ কে উৎখাত করবে।
এসময় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আগামীদিনের একটায় আন্দোলন হবে সেটা হলো অবৈধ সরকারের বিদায়। খুনি হাসিনার পদত্যাগ। তিনি ২৭ দফা ১০ দফাসহ সকলকে আন্দোলন ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বলেন আপনারা ফেরাউন দমরুদের নাম শুনেছে। এই ফেরাউন নমরুদের লাশ পৃথিবী যতদিন থাকবে ফেরাউন থাকবে। ওবায়দুল কাদের বলেছেন শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার মৃত্যু নেই। আপনারা দেখেছেন কিভাবে তারা মঞ্চ ভেঙে পড়েছে। তাদের সময় হয়ে গেছে বিদায় নেবার। তিনি আগামীদিনের সরকার পতনের আন্দোলনে সোচ্চার হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও বিএনপি নেত্রী আশিফা আশরাফি পাপিয়া,রাজশাহী সিটি করপোরেশনের  সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাংসদ, জিএম সিরাজ, সাবেক সাংসদ, মোশাররফ হোসেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, পূর্ণবাসন বিষয়ক সহসম্পাদক,  শফিকুল ইসলাম মিলন ত্রানওরাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব শ্রীঃ বিশ্বনাথ সরকার সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ও ইউনিয়ন পরিষদ বিএনপির  নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit