শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

মেয়র আতিকের ‘কলা গাছ থেরাপি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অভিযানে নেমেছে। কয়েকদিন ধরেই এ অভিযান শুরু হয়েছে। যার নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম নিজেই। এ অভিযানের প্রধান অস্ত্র ‘কলা গাছ’। অনেকেই এটিকে বলছেন- মেয়র আতিকের ‘কলা গাছ থেরাপি’। 

রাজধানী বিভিন্ন স্থানে পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে বাসার সামনে থাকা ড্রেনে কলা গাছ ঢুকিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। বুধবার (৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে গুলশান ২ এর ১১২ নম্বর রোডের একটি বাসার ড্রেনে কলাগাছ ঢুকিয়ে অভিযান শুরু করেন মেয়র নিজেই। তার নির্দেশে পরে আরও বেশ কিছু বাসা-বাড়ির ড্রেনের লাইনে একই পদ্ধতিতে বন্ধ করে দেওয়া হয়।

গুলশানের মতো ‘কলা গাছ থেরাপি’ দেওয়া হলো বারিধারায়। বুধবার (১১ জানুয়ারি) বারিধারার ১১ নম্বর রোডের একটি বাড়ির ড্রেনে কল গাছ ঢুকিয়ে এই থেরাপির অভিযান শুরু হয়। এদিনও অভিযান পরিচালনা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এ সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, “আমরা বারবার সচেতন করার পরও বাড়ির মালিকরা এমন লাইন দিয়ে রেখেছেন। বারিধারা এই অভিজাত এলাকা, এই এলাকার মানুষরাও যদি সচেতন না হয় তাহলে আমরা আর কি করতে পারি। পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করত আমরা অভিযান শুরু করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা এই তালিকা প্রণয়ন করে ফেলেছি। এমন সব বাসা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করব, যেখানে কেউ বিন্দুমাত্র ছাড় পাবেন না।”

ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের নিজেদের জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দেখেছে গুলশান, বারিধারা, বনানী, নিকেতন এলাকার ৩ হাজার ৮৩০টি বাড়ির মধ্যে ২ হাজার ২৬৫ টির সুয়ারেজ লাইন লেক কিংবা ড্রেনে সংযোগ দেওয়া আছে। এটির শতাংশের হিসেবে দাঁড়ায় মোট বাড়ির ৮৫ শতাংশ। ফলে লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে ও মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।

মেয়র বলেন, “কোনোভাবেই ব্ল্যাক ওয়াটার সিটি করপোরেশনের ড্রেনে, খালে, লেকে ঢুকতে পারবে না। অনেক আগে থেকেই এ বিষয়ে সবাইকে জানিয়ে আসছি, সচেতন করে আসছি। গণবিজ্ঞপ্তিও দিয়েছি, কিন্তু তারা কথা শুনেননি। তাই এই অভিযান শুরু করেছি। বাসার সামনে গিয়ে ড্রেনগুলো আমরা কলাগাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি।”

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit