রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজধানী বাড্ডায় অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণির একটি মুদি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতা আতঙ্ক ছড়ালেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্বাধীনতা স্মরণির ১৭০ নম্বর ভবনের নিচতলায় বছরখানেক আগে ওই দোকান শুরু করেন শওকত নামে এক ব্যবসায়ী। শওকতের ভাই জানান, মঙ্গলবার (১০ জানুয়ারি) বেচাকেনা শেষ করে রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করেন। বন্ধ করার আগে বিদ্যুতের লাইন ও সুইচ ভালোভাবে চেক করেন তিনি। বাসায় যাওয়ার পরপরই তিনি হৈচৈ শুনে বের হয়ে এসে দেখেন তার ভাইয়ের দোকান আগুনে পুড়ছে।

বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাঈম ইবনে হাসান জানান, তারা সাড়ে ১২ টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পৌছান। দুইটি ইউনিটের চেষ্টায় মাত্র কয়েক মিনিটেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা আগুনের উৎস কি তা তদন্তে সাপেক্ষে জানা যাবে।  

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit