প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করেছিল যুক্তরাজ্য। তবে সেই আশার মিশন শেষ হয়েছে হতাশায়।
মঙ্গলবার সকালে অভিযান পরিচালনাকারী কোম্পানি ভার্জিন অরবিট জানায়, উৎক্ষেপণের পরপরই রকেটটি একটি বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে।
কর্নওয়াল এয়ারপোর্ট নিউকি’র নতুন লঞ্চস্টেশন থেকে ‘কসমিক গার্ল’ নামে পরিচিত রকেটকে সঙ্গে নিয়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণ হয়। আটলান্টিক মহাসাগরের ৩৫ হাজার ফুট ওপর থেকে আয়ারল্যান্ডের দক্ষিণ দিকে মুক্ত করা হয় এটি।
উৎক্ষেপণে পর পর অভিযানের শুরুতে এটি সঠিকভাবে কাজ করলেও কোম্পানিটির কাছ থেকে খবর আসে ‘অসঙ্গতিতে’ পড়েছে রকেটটি। শেষ পর্যন্ত এটি গন্তব্যে পৌঁছতে পারেনি।
জানা গেছে, ভার্জিন অরবিট সিস্টেম তুলনামূলকভাবে নতুন। এটি শুধু ২০২০ সাল থেকে কাজ করছে।
কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/সন্ধ্যা ৭.২৪