বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্যাপক বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে অরাজকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দ্য ডনের খবরে বলা হয়, মঙ্গলবার (১০ জানুয়ারি) চতুর্থ দিনের মতো চলা লাগাতার এ আন্দোলনে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।  

বিক্ষোভ চলাকালীন জেলার ওয়ানা রাযমাক রোড সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ আন্দোলনে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই), পাকিস্তানস পিপল পার্টি ( পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম), জমিয়তে উলামায়ে ইসলাম, জামায়াতে ইসলামী, পশতুন তাহফুজ মুভমেন্ট (পিটিএম), পাখতুনখাওয়া মিলি আওয়ামী পার্টিসহ (পিএমএপি) সুশীল সমাজ, আইনজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। 

আন্দোলনকারীরা খাইবার পাখতুনখাওয়া এবং এর উপজাতীয় জেলাগুলোতে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কঠোর ভূমিকা পালনের দাবি জানান। এছাড়া ওয়াজিরিস্তানে আইনের শাসন ফিরিয়ে আনারও আহবান জানান তারা।আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর ওয়ানার সহকারী কমিশনার ইয়াসির সালমান কুন্দি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক এবং জেলা প্রশাসক ১০টি এজেন্ডার অধীনে তাদের দাবি পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। 

তিনি আরও বলেন,  শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদেন কোনো ছাড় দেওয়া হবে না। প্রসঙ্গত, পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে ঘিরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্যাপক অরাজকতা চলছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নভেম্বরের শেষ সপ্তাহে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে গেছে। এখন তারা ব্যাপক হামলায় অস্থির করে তুলেছে দেশকে। আত্মঘাতী হামলার ঘটনা ইসলামাবাদ পর্যন্ত এসে পৌঁছেছে। টিটিপি সংগঠকেরা খাইবার পাখতুনখাওয়া এবং আশপাশের এলাকায় নিজস্ব প্রশাসক নিয়োগেরও ইঙ্গিত দিচ্ছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit