স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শিরোপা জেতা আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিজেদের এই ইচ্ছার কথা জানিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে এরই মধ্যে চিঠি দিয়েছে সংস্থাটি। বাফুফের চাওয়া পূরণ হলে দ্বিতীয়বারের মতো লিওনেল মেসিরা ঢাকায় খেলবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এ জন্য কত টাকা ব্যায় হবে বাফুফের? সোমবার সংবাদসম্মেলনে মেসিদের আনার ব্যয় নিয়ে কথা বলেছেন বাফুফে সভাপতি সভাপতি কাজী সালাউদ্দিন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের। সালাউদ্দিনের কথাতে মিলেছে সেই আভাস, ‘জুন-জুলাইয়ের আগে (সংস্কার কাজ শেষে) বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করব।’
কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩১