শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

তিন মাস না যেতেই পদ থেকে সরে দাঁড়ালেন চেলসির মালিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেসক্ : তিন মাস আগেই রোমান আব্রাহামোভিচ থেকে চেলসিকে কিনে নিয়েছিল টড বোয়েহলির মালিকানাধীন ‘লস অ্যাঞ্জেলস লেকারস অ্যান্ড ডডজার্স’। কিন্তু বেশিদিন যুক্তরাষ্ট্রের এই কোম্পানিটির মালিকানায় থাকা হচ্ছে না ব্লুজদের। যার শুরুটা হচ্ছে বোয়েহলির দায়িত্ব থেকে সরে যাওয়া দিয়ে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবদনে জানায়, চেলসির অন্তর্বর্তীকালীন স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্লাবটির মালিক বোয়েহলির। এই পদের জন্য নতুন কাউকে খুঁজছেন তিনি। বোয়েহলির এমন আচমকা সরে যাওয়ার কারণে দলবদল নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। প্রিমিয়ার লিগে বাজে অবস্থায় থাকা চেলসি দলকে ঘুচাতে বেশ কয়েকজন ফুটবলার আনার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার হয়তো সেগুলোও হচ্ছে না।  

ক্লাবের মালিকানায় এসে শুরুতেই বোয়েহলি ছাটাই করেন কোচ টমাস টুখেলকে। তার জায়গায় নিয়োগ দেন গ্রাহাম পটারকে। একইভাবে শীতকালীন দলবদল মৌসুমে বেনোয়িত বাদিয়াসিলে ও আন্দ্রে সান্তোসকে দলে ভেড়ান তিনি। এছাড়া আতলেতিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড হোয়াও ফেলিক্সকেও দলে আনার চেষ্টা চালিয়েছেন। তবে এই পদ থেকে সরে যাওয়ায় আর ফুটবলার ভেড়াবে কি না, তা নিয়ে শঙ্কা রয়ে গেছে।  

ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই চেলসি। সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ ব্যবধানে হারা ক্লাবটি ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে। অপরদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে এফ এ কাপ থেকে বিদায় নেই তারা।  

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit