শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

মাঠে ঢুকে খেলা থামিয়ে দিলেন সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইনিংস বিরতি শেষ হয়েছে। রংপুর রাইডার্সের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে পড়েছে ফরচুন বরিশাল। তবে দলটির ইনিংস শুরুর আগে ঘটল বিতর্কিত ঘটনা। মাঠে ঢুকে পড়ে খেলা থামিয়ে রাখলেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে লড়ছে রংপুর ও বরিশাল। ম্যাচটির দ্বিতীয় ইনিংস শুরুর আগে প্রায় ৫ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। কারণ সাকিব। শেষ-মেষ তাকে বুঝিয়ে ড্রেসিংরুমে ফেরত পাঠান আম্পায়াররা।

ধারণা করা হচ্ছে ঘটনার সূত্রপাত দুই ওপেনারের স্ট্রাইক নেওয়া নিয়ে। ১৫৯ রানের লক্ষ‌্য তাড়া করতে ফরচুন বরিশালের দুই ওপেনার চতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হক বিজয় তখন মাঠে। নিয়ম অনুযায়ী বোলার ঠিক হওয়ার পর ব্যাটাররা স্ট্রাইট নিয়ে থাকেন।

কিন্তু রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচে উল্টো ঘটনা ঘটেছে। ইনিংসের প্রথম ওভারে রংপুর রাইডার্সের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান বল হাতে তৈরি ছিলেন। কিন্তু স্ট্রাইকে চতুরঙ্গ ডি সিলভাকে দেখে অধিনায়ক সোহান বল তুলে দেন অফস্পিনার শেখ মেহেদি হাসানের হাতে। এটা দেখে স্ট্রাইক পরিবর্তন করে ননস্ট্রাইক প্রান্তে চলে যান চতুরঙ্গ।

ওই মুহূর্তে আবার রাকিবুলের হাতে বল তুলে দেন সোহান। মাঠের বাইরে থেকে সাকিব বিষয়টি দেখে আপত্তি তোলেন। ড্রেসিংরুম থেকে বেরিয়ে প্রথমে বাউন্ডারি রোপের সামনে দাঁড়ান সাকিব। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ব‌্যাটারদের ইশারায় ড্রেসিংরুমে ফেরার আহ্বান জানিয়েছিলেন।

তখন সাকিবের সঙ্গে কথা বলতে এগিয়ে যান চতুর্থ আম্পায়ার মোজাহিদুজ্জামান। আম্পায়ারকেও বোঝানোর চেষ্টা করেন সাকিব। কিন্তু তাতেও শান্ত দেখাচ্ছিল না বরিশালের অধিনায়ককে। দুই ব‌্যাটারকে উইকেট থেকে সরে আসার আহ্বান জানাচ্ছিলেন তিনি।

এরপর কাউকে তোয়াক্কা না করে সাকিব নিজেই ঢুকে পড়েন মাঠে। সরাসরি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও রাভেন্দ্র উইমালসারির সঙ্গে কথা বলেন। তাতে সে সময়ে খুব উত্তেজিতই দেখা যায়। খেলা চলাকালীন মাঠে ঢুকে সাকিব প্রায় ৫ মিনিট খেলা থামিয়ে রাখেন। সেখানে রংপুরের খেলোয়াড়রা জটলা পাকিয়ে ছিলেন। অধিনায়ক সোহানের সঙ্গেও সাকিবকে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে দুই আম্পায়ারদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন সাকিবের মাঠে ঢুকে পড়া নিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদিকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit