শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

মুম্বাই বিমানবন্দরে ২৮ কোটি রুপির কোকেনসহ আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২৮ কোটি রুপির কোকেনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে ভারতের মুম্বাই বিমানবন্দরে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ব্যাগের নিচে লুকিয়ে ওই যাত্রী মাদকগুলো নিয়ে যাচ্ছিল। পরে তার কাছ থেকে প্রায় তিন কেজি মাদক উদ্ধার করেন আবগারি দপ্তরের কর্মকর্তারা।

পুলিশ জানায়, যে ব্যাগে করে কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ব্যাগে বেশ কয়েকটি স্তর বানানো হয়েছিল। তার নিচে এমনভাবে লুকিয়ে ওই কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল যে কারো পক্ষে সন্দেহ করা সম্ভব ছিল না। কিন্তু আবগারি দপ্তরের কর্মকর্তারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে কোকেন পাচার হচ্ছে। তার পরই ওই যাত্রীকে মাদকসহ আটক করা হয়।

এদিকে গ্রেপ্তার হওয়ার পর ওই যাত্রী দাবি করেছেন, তাকে ফাঁসানো হয়েছে। এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার আলাপ হয়। ওই ব্যক্তিই তাকে ব্যাগটি দিয়েছিলেন। তার দাবি অনুযায়ী পুলিশ ওই ব্যক্তি সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে।

গত সপ্তাহেও মুম্বাই বিমানবন্দর থেকে ৪৭ কোটি রুপির মাদক বাজেয়াপ্ত হয়েছিল। সেই ঘটনায় দুই যাত্রীকে আটক করেছিল পুলিশ। তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজির মতো হেরোইন এবং দুই কেজি কোকেন উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন। অন্য জন এসেছিলেন নাইরোবি থেকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit