বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়েকে কারাদণ্ড দিলেন আদালত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত কোনো বিবরণ দেননি আইনজীবী। এদিকে আধাসরকারি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, তেহরানের পাবলিক প্রসিকিউটর গত বছর হাশেমিকে রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে অভিযুক্ত করেছিলেন। 

এর আগে সেপ্টেম্বরে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর কারণে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভকে উসকে দেওয়ার জন্য ফায়েজেহকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের এই বিক্ষোভকে দেশটির কর্তৃপক্ষ দাঙ্গা বলে অভিহিত করেছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের শাসকদের বিরুদ্ধে এই বিক্ষোভ সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে।

২০১৭ সালে ফায়েজেহর বাবা সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি মারা যান। তার অর্থনৈতিক উদারীকরণের বাস্তববাদী নীতি এবং পশ্চিমাদের সঙ্গে আরো ভালো সম্পর্ক তার উগ্র সমর্থক এবং উগ্র সমালোচকদের আকর্ষণ করেছিল। তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাদের একজন।

সূত্র : রয়টার্স

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit