বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ইরানে বিক্ষোভ: আরও ৩ জনের ফাঁসির আদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হিজাব-বিরোধী আন্দোলনে যুক্ত আরও তিন জনকে মৃত্যুদণ্ড দিল দেশটির আদালত। তিনজনেরই অপরাধ, আন্দোলন চলাকালীন সময়ে তারা নিরাপত্তা বাহিনীর তিন কর্মীকে হত্যা করেছেন।

কঠোর হাতে বিদ্রোহ দমন করার চেষ্টা করছে দেশটির সরকার। বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।  অভিযুক্ত এক আন্দোলনকারীকে প্রকাশ্যে ক্রেন থেকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়।  গত শনিবার মোহাম্মদ মাহদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হোসেইনি নামের দুই বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়েছে।

প্রায় সবার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে তারা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। যদিও চার্জশিটে উল্লেখ করা হয়েছে- তারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যার সর্বোচ্চ সাজা প্রাণদণ্ড। এ নিয়ে তিন মাসে ১৭ জনকে এ সর্বোচ্চ সাজা শুনিয়েছে দেশটির আদালত। এর মধ্যে চার জনের ফাঁসি হয়ে গেছে। দু’জনের সাজা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। বাকিদের মামলা চলছে।

সূত্র:ডিডব্লিউ

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit