বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

ফ্রান্সের হয়ে আর গোলপোস্টে দাঁড়াবেন না লরিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস। ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি।

অবসরের ঘোষণার লরিস বলেন, ‘আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমার জীবনের সবকিছু রয়েছে।’

অধিনায়ক হিসেবে টনা দুই বিশ্বকাপ জিতে রেকর্ড গড়ার সুযোগ এসেছিল ৩৬ বছর বয়সী এই গোলরক্ষকের। ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে সে সুযোগ হাতছাড়া হয় তার। 

সাক্ষাৎকারে লরিস বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তেই অবসরের সিদ্ধান্ত নেয়া উচিত। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার এটাই শ্রেষ্ঠ সময়। গত ছয় মাস ধরে আমি এটা নিয়ে ভাবছিলাম। আর বিশ্বকাপ শেষ হওয়ার পরে সিদ্ধান্তটি নিতে আমার জন্য সহজ হলো।’

ফ্রান্সের জার্সিতে ২০০৮ সালে উরুগুয়ের বিপক্ষে অভিষেক হয় লরিসের। খেলেছেন ১৪৫ ম্যাচ, যার শেষটা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষেই। 

ফরাসিদের নেতৃত্ব দিয়েছেন ১২১টি ম্যাচে। ২০১৮ সালে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে গুরুপূর্ণ ভূমিকায় ছিলেন লরিস। 

ফ্রান্স ফুটবল দলকে বিদায় বললেও আরও কয়েকবছর ক্লাব ফুটবলে সম্পৃক্ত থাকতে চান তিনি। বর্তমানে তিনি টটেনহ্যামের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/বিকাল ৩.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit