বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

ন্যাটোর সদস্যপদ লাভে তুরস্কের সব শর্ত মানতে নারাজ সুইডেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোটে যোগ দেওয়ার জন্য তুরস্কের অনুমোদনপ্রাপ্তি নিয়ে এখনো নিশ্চিত ইউরোপের দেশ সুইডেন। তবে এ জন্য আঙ্কারার দেওয়া সব শর্ত পূরণ করতে পারবে না বলে জানিয়েছে সুইডেন। 

এর আগে ২০২২ সালে তুরস্কের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে ফিনল্যান্ড ও সুইডেন। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্যপদ লাভে এ চুক্তি করে দেশ দুটি। মূলত ন্যাটোর সদস্যপদ পেতে তুরস্কের যাবতীয় শর্ত ও আপত্তি নিরসনে এ চুক্তি করা হয়।

গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মে মাসে ন্যাটো সদস্যপদের জন্য আবেদন করে নরডিক দেশ দুটি। তবে কুর্দিশ বিদ্রোহীদের প্রশ্রয় দেওয়ার অজুহাতে দেশ দুটির সদস্যপদ লাভ আটকে দেয় তুরস্ক।

ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্যপদ লাভের জন্য বর্তমান সব সদস্যের বাধ্যতামূলক অনুমোদন লাগবে। ফলে অন্যসব সদস্যের অনাপত্তি সত্ত্বেও তুরস্কের আপত্তি থাকায় সদস্যপদ আটকে যায় ফিনল্যান্ড ও সুইডেনের।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit