বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন রাকসুর জিএস আম্মার ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

নজর কেড়েছে শুভ-শিলার রসায়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : জুটি হিসেবে সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও মডেল-অভিনেত্রী শিরিন শিলাকে একটি গানের ভিডিওতে দেখা গেছে। গানটির শিরোনাম ‘চলো না একসাথে’। জনি হকের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আমিদ হোসেন চৌধুরী। এটি পরিচালনা করেছেন নির্মাতা শাহরিয়ার পলক। প্রকাশের পর গান ও শুভ-শিলার রসায়ন প্রশংসা কুড়াচ্ছে।

শাহরিয়ার পলক বলেন, ‘প্রেম ও বিয়ের গল্পকে একটু অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি এখানে। লোকেশন থেকে শুরু করে সবকিছুতে নতুনত্ব রয়েছে’।

আরিফিন শুভ বলেন, ‘অনেকদিন পর এই গানের মাধ্যমে দর্শক রোমান্টিক শুভকে দেখছেন। এটি বিয়ের গান হিসেবে নির্মিত হয়েছে, দর্শক নতুনত্ব কিছু পেয়েছেন এই গানে। রেসপন্সও পাচ্ছি বেশ ভালো’।

মিউজিক্যাল ফিল্মটি প্রযোজনা করেছেন সামিনা সারা। তিনি বলেন, ‘অনেকটা শখের বশে এবং নিজেদের ফ্যাশন ব্রান্ডের ইমেজ এবং স্ট্যান্ডার্ডটাকে ফুটিয়ে তোলার জন্যই করা। সেইসাথে আমাদের ‘মেহের’ এর পোশাকগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি’।

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/দুপুর ১২.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit