বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

নৌকায় এক মাস ধরে ভাসছিল অর্ধশতাধিক রোহিঙ্গা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : এক মাস সমুদ্রে ভেসে থাকার পর অর্ধশতাধিক রোহিঙ্গা শরণার্থী নষ্ট ইঞ্জিনের একটি কাঠের নৌকায় চেপে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের এক সৈকতে পৌঁছেছে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার সকালে ভেসে আসা এসব রোহিঙ্গা সবাই পুরুষ। এক মাস সমুদ্রে কাটানোর কারণে তারা ক্ষুধার্ত ও দুর্বল ছিল। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ পুলিশের স্থানীয় মুখপাত্র উইনারডি বার্তা সংস্থা এএফপিকে জানান, রোববার সকালে ৫৭ জনকে নিয়ে আসা একটি নৌকা আচেহ প্রদেশে পৌঁছেছে। নৌকাটির ইঞ্জিন নষ্ট ছিল, বাতাস এটিকে আচেহ বাসার জেলার লাডং গ্রামের তীরে নিয়ে আসে। 

রোহিঙ্গারা তাদের জানান, তারা এক মাস ধরে সমুদ্রে ভাসছিলেন।

তবে এসব রোহিঙ্গা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসমান দেড়শতাধিক শরণার্থীর অংশ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ, মিয়ানমার না অন্য কোথাও থেকে তারা যাত্রা শুরু করেছিল, তাও জানা যায়নি।

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/সকাল ১১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit