মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ ‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার

উন্মুক্ত স্থানে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় ইসরাইলের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত স্থানে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। স্থানীয় সময় রোববার দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যভির এ নিষেধাজ্ঞা দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। ইসরাইলের নতুন উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যভির পুলিশকে পাবলিক স্পেস থেকে ফিলিস্তিনি পতাকা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন, ফিলিস্তিনি পতাকা ওড়ানো এমন একটি কাজ, যা সন্ত্রাসবাদীদের সমর্থন করে।

কট্টরপন্থি এই মন্ত্রী বলেন, ‘আইন ভঙ্গকারীরা সন্ত্রাসবাদী পতাকার মাধ্যমে সন্ত্রাসবাদকে উস্কে দেবে এবং উৎসাহিত করবে, এটা হতে পারে না। তাই আমি প্রকাশ্য জনবহুল ও সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত স্থান থেকে সন্ত্রাসবাদকে সমর্থনকারী পতাকা সরানোর এবং ইসরাইলের বিরুদ্ধে উস্কানি বন্ধ করার নির্দেশ দিয়েছি।’

ইসরাইলি আইনে ফিলিস্তিনি পতাকা ওড়ানো বেআইনি বা অবৈধ নয়। তবে জনশৃঙ্খলার জন্য হুমকি রয়েছে বলে মনে করলে যেকোনো বস্তু সরিয়ে ফেলার অধিকার ইসরাইলি পুলিশের রয়েছে। প্রসঙ্গত, কট্টর উগ্র-ডানপন্থি দলগুলোকে নিয়ে জোট বেঁধে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকারে একটি অতি-জাতীয়তাবাদী দলের প্রধান হিসেবে রয়েছেন বেন গ্যভির।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit