মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার চান্দিনায় চুরির অভিযোগে মোজাম্মেল হোসেন সুমন (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) ভোরে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। 

নিহত মোজাম্মেল হোসেন সুমন পার্শ্ববর্তী এলাকার বাড়েরা ইউনিয়নের ফরিদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টায় সাতবাড়িয়া গ্রামের দোতলা মসজিদ সংলগ্ন আবু সাঈদের মুদি দোকানে টিনের চালা খুলে চোর ঢুকে। এ সময় পার্শ্ববর্তী বাড়ির রফিক নামের একজন টের পেয়ে দোকানি সাঈদকে ফোন করে বিষয়টি জানায়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক এসে ধাওয়া করে দোকানের ভিতর থেকে মোজাম্মেল হোসেন সুমনকে আটক করে গণপিটুনি দেয়। মারাত্মক আহতাবস্থায় তাকে সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা গার্মেন্টস কর্মী মিলি বেগম জানান, আমার ছেলে স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে থাকে। শনিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল। রোববার সকালে জানতে পারি সাতবাড়িয়া গ্রামে আমার ছেলেকে মেরে ফেলে রেখেছে।

তিনি দাবি করেন, আমার ছেলে কখনো চুরি, ডাকাতি করেনি। তার ব্যাপারে কেউ কোনো দিন অভিযোগও দেয়নি। তারা কয়েকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।

কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূঁইয়া জানান, মূলত চুরির ঘটনাকালেই তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এলাকাবাসীর ধাওয়া খেয়ে অপর এক চোর পালিয়েও যায়।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, প্রাথমিক তদন্তে চুরির ঘটনার সত্যতা পেয়েছি। গণপিটুনিতে চোর সন্দেহে সুমন নামের ওই ছেলেটিকে হত্যা করাও সঠিক। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit