রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম

দুই সপ্তাহের মধ্যে বাকি শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বই: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে বিনামূল্যের বই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তব প্রয়োগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের এগিয়ে যাচ্ছে। আজ রবিবার ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই-২০২৩)’ শীর্ষক দুইদিনের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশ এখন বিশ্বে মানবিক বাংলদেশ হিসেবে সমাদৃত, সেই মানবিকতা বজায় রেখে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই সেটি সম্ভব। দুপুরে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টাডাহিরো কামেডা, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান বক্তব্য রাখেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের প্রায় ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেছেন। সম্মেলনে তারা ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর এনার্জি, ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, ন্যানো ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিকস, ন্যানো-টেকনোলজি অ্যানেঁমাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স, বা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেডিকেল ডিভাইসসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করেন।

পরে সেরা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন শিক্ষামন্ত্রী। সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বছরের প্রথম দিনে শতকরা আশি ভাগ নতুন বই দেয়া সম্ভব হয়েছে। বাকি বইগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit