মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না আলকারাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর দুর্দান্ত ছন্দে ছিলেন কার্লোস আলকারাস। ইউএস ওপেন জিতে র‍্যাংকিংয়ের চূড়ায় উঠেছিলেন এই টেনিস তারকা। তাই নতুন বছরের অস্ট্রেলিয়ান ওপেনে ফেভারিট হিসেবেই নামার কথা ছিল তার। কিন্তু চোট বাধা হয়ে দাঁড়ানোয় নিজেকে সরিয়ে নিলেন তিনি। ডান পায়ের চোট নিয়ে টুইটারে আলকারাস লেখেন, ‘প্রাক মৌসুমে যখন সেরা ছন্দে ছিলাম, তখন অস্বাভাবিক মুভমেন্টের কারণে ইনজুরিতে পড়তে হলো।

ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছি। নিজের সেরা ছন্দ ফিরে পেতে কঠিন পরিশ্রম করেছি আমি। কিন্তু দুর্ভাগ্যবশত অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারছি না। এটা মেনে নেওয়া কঠিন তবে আমাকে আশাবাদী হতে হবে। সেরে উঠে সামনের দিকে তাকাতে হবে। ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনে দেখা হবে। ’

র‍্যাংকিংয়ের প্রচলন শুরু হওয়ার পর সর্বকনিষ্ঠ পুরুষ হিসেবে চূড়ায় থেকে বছর শেষ করেছিলেন আলকারাস। গত নভেম্বরে পেটের পেশীতে টান পড়ায় প্যারিস মাস্টার্স, এটিপি ফাইনালস ও ডেভিস কাপের মতো টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। আলকারাস না থাকায় অস্ট্রেলিয়ান ওপেনে এবার শীর্ষ বাছাই হিসেবে নামবেন রাফায়েল নাদাল। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit