বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন

এবার ওটিটির দুনিয়ায় শহিদ কাপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : সিনেমা হলের পর্দা থেকে সিনেমা এখন চলে এসেছে দর্শকের হাতের মুঠোয়। চাইলেই যে কোনো সময় মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে নিজের পছন্দের কনটেন্ট দেখে নিতে পারছেন। তাই সিনেতারকারাও ঝুঁকছেন নেট দুনিয়ার দিকে। বিশেষ করে বলিউডের সুপারস্টার তারকাদের মধ্যে অনেকে বেশ আগেই ওটিটির দুনিয়ায় নাম লিখিয়েছেন। 

এবার সে তালিকায় যুক্ত হলেন শহিদ কাপুর। যদিও দীর্ঘদিন এ অভিনেতা সিনেমা হলের পর্দায় হিটের মুখ দেখছেন না। এবার ওটিটি নিয়ে ভাগ্য পরীক্ষায় নেমেছেন। তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘ফার্জি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। 

এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। যেখানে শহিদ কাপুরকে দেখা গেছে চিত্রশিল্পীর ভূমিকায়। জীবনের নতুন অধ্যায়ে পা রেখেই শহিদ বলছেন, ‘শিল্পী তো শিল্পীই হয়’। 

সিনেমাটি পরিচালনা করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত পরিচালকদ্বয় রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে। একই সিনেমায় আরও অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় সেতুপতি। 

ডিজিটাল দুনিয়ায় আত্মপ্রকাশ নিয়ে আশাবাদী ‘কবীর সিং’খ্যাত অভিনেতা শহিদ। তিনি বলেন, ‘আমরা বড় পর্দার ছবির জন্য যেমন কাজ করি, তার থেকে ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা বেশ কিছুটা আলাদা। স্নায়ুচাপে ভুগছি, তবুও বেশ উত্তেজিত। আমি সব সময়ই এমন কিছু করতে চাই যা আমার কাছে চ্যালেঞ্জিং, ভিন্ন ধরনের কিছু হবে। ফার্জির গল্পে আমার চরিত্রটা এমনই চ্যালেঞ্জিং মনে হয়েছে। দর্শক কতক্ষণে দেখতে পাবেন, তার অপেক্ষায় আছি।’

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit