সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

জাজিরায় ছাত্রলীগ সভাপতির বাড়িতে প্রেমিকার অনশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

ডেস্কনিউজঃ শরীয়তপুরের জাজিরায় বিকে নগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০টার সময় জাজিরার বিকে নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কিনাউল্লা মাদবর কান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে এবং প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন চলমান রয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিকে নগর কিনাউল্লাহ মাদবর কান্দি গ্রামের আলতাফ মাদবরের অনার্স পড়ুয়া ছেলে বিকে নগর বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের (মহসিন মাদবর-রাশেদ উজ্জামান) প্যানেলের সভাপতি সুমন মাদবর (২৫) এর বাড়িতে অনশনরত অবস্থায় রয়েছে তার প্রেমিকা তৃষা আক্তার (২২)।

তৃষা আক্তার শিবচরের কাঠালবাড়ি এলাকার খান কান্দি গ্রামের মুনসের খানের মেয়ে। একই কলেজে পড়ার সুবাদে তার সাথে সুমনের প্রায় ৩ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। তৃষার পরিবার তাকে অন্যত্র বিয়ে দিতে চাইলে এবং সুমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সে সুমনের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নিয়ে শুক্রবার সকালে চলে আসে সুমনের বাড়িতে।

এসময় সুমন মাদবর পালিয়ে গেলেও সুমনের পরিবারের লোকজন ছিলো বাড়িতে। তবে সংবাদকর্মীদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি তারা। এমনকি তাদের ঘরের মধ্যে তৃষা আক্তারকে আটকে রেখে তৃষার সাথে সংবাদকর্মীদের কথা বলতে দেয়া হয়নি এবং ঘরে কাউকে প্রবেশ করতেও দেয়নি সুমনের পরিবারের লোকজন।

স্থানীয় রাজ্জাক মাদবর তৃষার পরিবারের সাথে কথা হয়েছে বলে জানিয়ে বলেন, আমরা মেয়ের অভিভাবকদের সাথে কথা বলে তাদেরকে আসতে বলেছি। আসলে কথাবার্তা বলে তাদের বিয়ের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

বিকে নগর বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল আলমগীর হোসাইনকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এমনকি তাদের দু’জনের মধ্যে প্রেম ছিলো এটিও নাকি জানতেন না তিনি।

বিকে নগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এসকান্দার আলী ভুইয়া জানান, আমি খবরটি শুনেছি এবং স্থানীয়দের অনেকেই আমাকে ফোন দিয়েছিলো। আমি জরুরি প্রয়োজনে ঢাকায় থাকায় রাজ্জাক মাদবরসহ স্থানীয়দের বিষয়টি দেখার জন্য বলেছি।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল জানান, আমরা খবরটি পেয়েছি এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/বিপুল/০৬.০১.২০২৩/ রাত ৯.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit