শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

‘ঠোকর’-এ যুক্ত হলেন মানসী প্রকৃতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই সুখবর দিলেন সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মানসী প্রকৃতি। ক্যারিয়ারের পঞ্চম সিনেমার শুটিং সেটে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ষষ্ঠ সিনেমায়। ‘ঠোকর’ নামের নতুন সিনেমার মাধ্যমে নতুন বছরের প্রথম সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

নায়িকার ভাষায়, এ এক অন্যরকম অনুভূতি। সিনেমাটি পরিচালনা করবেন সাংবাদিক মাজহার বাবু। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আরিফুর জামান আরিফ পরিচালিত নির্মিতব্য ‘অগ্নিশিখা’ সিনেমার সেটে নতুন এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রকৃতি। সিনেমায় তার বিপরীতে নায়ক কে থাকছেন তা অচিরেই চূড়ান্ত করে জানানো হবে বলে জানান নির্মাতা।

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে প্রকৃতি বলেন, এক সিনেমার শুটিংয়ে আরেক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া এটা আমার জন্য নিঃসন্দেহে ভালোলাগা ও দারুণ অভিজ্ঞতা। সিনেমাটির গল্প বেশ আলাদা। চরিত্রগুলোর মধ্যে চার্ম আছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে কাজটি শেষ হলে ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি। বাবু ভাইয়ের প্রথম সিনেমায় আমাকে ভাবার জন্য তার প্রতি কৃতজ্ঞতা। সব মিলিয়ে আশা করছি বেশ সুন্দর একটি কাজ হবে।

পরিচালক মাজহার বাবু বলেন, বর্তমান সময়ের দর্শক চাহিদা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হবে। সময়ের পরিবর্তনে দর্শকদের রুচিরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তাদের ভাবনা মাথায় নিয়ে নিজের প্রথম সিনেমায় ভিন্নধর্মী একটি গল্প বেছে নিয়েছি। তবে গল্প নিয়ে এখনোই কিছু বলতে চাই না। কিন্তু গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit