বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

গুরুদাসপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে লালপুরে সাংবাদিকদের মানববন্ধন 

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হাসানসহ সাংবাদিকদের ওপর হামলাকারী নান্নু বাহিনীকে দ্রুত গ্রেপ্তার এবং ওই থানার ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে লালপুর উপজেলার সাংবাদিকবৃন্দ।শুক্রবার বেলা ১১টার দিকে লালপুর ত্রিমোহনী চত্বরে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের নাটোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি এ্যাড. মোক্তার হোসেন,  লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, নাটোর জেলা সাংবাদিক সংস্থার সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং লালপুর থানা কেন্দীয় প্রেসক্লাবের সহ সভাপতি ইমাম হাসান মুক্তি সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।মানববন্ধনে বক্তারা উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারী নান্নু বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণের দাবি জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit