বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

৯৮ সেকেন্ডেই বিক্রি হয়ে গেল সব টিকিট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : বক্স অফিসে বহু রেকর্ড গড়েছে এসএস রাজামৌলির ‘আরআরআর’। অস্কার, গোল্ডেন গ্লোবের মতো আসরে মনোনয়ন পেয়েছে ভারতীয় এই ছবি। এবার  লস অ্যাঞ্জেলেসের চায়নিজ থিয়েটার আইম্যাক্সে প্রদর্শিত হবে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ছবির টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ৯৮ সেকেন্ডের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। যা কোনো ভারতীয় সিনেমার জন্য একটি বড় রেকর্ড। তবে এবারই প্রথম নয়, গত বছরের অক্টোবরেও লস অ্যাঞ্জেলসের চাইনিজ থিয়েটারে ছবিটি প্রদর্শিত হয়েছিল।

সম্প্রতি নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডস ‘আরআরআর’ সিনেমাটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রাজামৌলি। পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, ‌‘ছবিটি দেখে ভারতীয়য়া যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন তেমনি পশ্চিমেও একই ধরনের সাড়া পাচ্ছি’। গত বছরের ২৫ মার্চ মুক্তি পায় এনটিআর জুনিয়র ও রাম চরণ অভিনীত এই প্যান ইন্ডিয়ান সিনেমাটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন অজয় দেবগন, আলিয়া ভাট, শ্রিয়া সরন, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অ্যালিসন দোদি ও অলিভিয়া মোরিস।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit