বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

গৌরনদীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৫১ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা আলোচনা সভাসহ দিনভর অনুষ্ঠিত নানা কর্মসূচী’র মধ্যদিয়ে গতকাল বুধবার বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা, গৌরনদী পৌর ছাত্রলীগ ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল সকাল ৭টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন,সকাল ১১টায় ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৭৫ পাউন্ডের একটি বিশাল কেক কাটা হয়।

১১.৩০টায় উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, বর্নাঢ্য এ অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক বেপারী,সাধারন সম্পাদক বাবুল হোসেনসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের হাজারের অধিক নেতা,কর্মী ও সমর্থকের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।শোভাযাত্রাটি শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল,ছাত্রলীগ নেতা আতিক মিয়া, দিবাকর পাল মিঠুন, ইমরান মিয়া, প্রিন্স রোনান্ড বেপারী, আরিফ মিয়া প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit