বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

এক বছরে সড়কে মৃত্যু ৮ হাজার ১০৪ জনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ২০২২ সালে মোট ৭ হাজার ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৪ জনের। আহত হয়েছেন ৯ হাজার ৭৮৩ জন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় ২০২২ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

‘২০২২ সালের সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান, ২০২২ সালে সড়ক পথে ৫ হাজার ৭০টি দুর্ঘটনায় ৫ হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৩৩১ জন। রেলপথে ২৫৬টি দুর্ঘটনায় ২৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫১ জন। নৌপথে ৭৭টি দুর্ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন ১৮৬ জন, আর আহত হয়েছেন ১৪৪ জন। 

এছাড়া অপ্রকাশিত তথ্য ও হাসপাতালে ভর্তির পর এবং হাসপাতাল থেকে রিলিজের পর মৃত্যুর সংখ্যা আনুমানিক ৩০ শতাংশ ধরে আরও ১৮৭০ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এক্ষেত্রে আরও ১ হাজার ৬২১টি দুর্ঘটনা যোগ করা হয়েছে। 

পরিসংখ্যানে বলা হয়েছে, নিহতদের মধ্যে পুরুষ রয়েছেন ৫২৪২ জন এবং মহিলার সংখ্যা ৯৯২ জন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২২ সালে সড়ক দুর্ঘটনা গত দুই বছরের তুলনায় বেড়েছে। গত বছরের চেয়ে এ বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ২০৪১টি। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৪১৫ জন এবং আহতের সংখ্যা ৩৯৭৮ জন।

কিউএনবি/অনিমা /০৪.০১.২০২৩/বিকাল ৩.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit