সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

বিশ্বের সেরা অনুভূতি কী, জানালেন মাহি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এর বাইরে তিনি বর্তমান সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। সেখানে মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

মঙ্গলবার মাহি জানান, তিনি তার এলাকায় যাচ্ছেন। বুধবার জিয়াউর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। এ সময় তার (মুহা. জিয়াউর রহমান) সঙ্গে থাকার কথা বলেছেন বলেও জানান অভিনেত্রী।

এদিকে এ চিত্রনায়িকা সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার, রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে কথা বলে থাকেন। মঙ্গলবার রাত ১২টার দিকে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মাহি বলেন, ‘বিশ্বের সেরা অনুভূতি কি? নিরাপত্তা।’

তিনি আরও বলেন, ‘আপনার খারাপ মেজাজ সত্ত্বেও, তারা থাকে। এমনকি যখন আপনি একটি কঠিন দিন কাটাচ্ছেন, তারা থাকে। যখন আপনি বলার জন্য সঠিক শব্দ খুঁজে পান না, তারা বুঝতে পারে এবং আপনার পাশে থাকে। এটি জানার চেয়ে ভালো আর কিছুই নেই যে, যতই রুক্ষ হোক না কেন, কেউ আপনার পাশে থাকবে।

কিউএনবি/অনিমা /০৪.০১.২০২৩/দুপুর ১২.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit