বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

প্রথম ওভারেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন উনাদকাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট খেলার মধ্য দিয়ে এক যুগ পর সাদা পোশাকের দলে সুযোগ পেয়েছিলেন জয়দেব উনাদকাট। ম্যাচে তার শিকার ছিল ৩ উইকেট। এবার নতুন বছরের শুরুতেই রঞ্জি ট্রফির ম্যাচে হ্যাটট্রিক করে হইচই ফেলে দিলেন ভারতের এই বাঁহাতি পেসার।

দিল্লির বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন উনাদকাট। রঞ্জি ট্রফির ইতিহাসে ম্যাচের প্রথম ওভারে এটিই প্রথম হ্যাটট্রিক। এর আগে ২০১৭-১৮ মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ও তৃতীয় ওভার মিলিয়ে পরপর তিন বলে তিন উইকেট নিয়েছিলেন বিনয় কুমার। এতদিন এটাই ছিল রঞ্জির দ্রুততম সময়ের হ্যাটট্রিকের রেকর্ড।

প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উনাদকাটের তিন শিকার যথাক্রমে- ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও যশ ধুল। হ্যাটট্রিক ছাড়াও ইনিংসে উনাদকাটে নিয়েছেন ৩৯ রানে ৮ উইকেট।  প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার ২১তম পাঁচ উইকেট।  ইনিংসের শেষ দুই বলেও উইকেট নিয়েছেন এই পেসার। তাই উনাদকাটের সামনে এখন আরও একটি হ্যাটট্রিকের হাতছানি।  ‍

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit