শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের

রুশ হামলার মধ্যে কিয়েভে সামিটের ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসে (ফেব্রুয়ারি) কিয়েভে ইইউ-ইউক্রেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সামিটে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে  দুই শীর্ষ ইইউ কর্মকর্তা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। 

আল জাজিরার খবরে বলা হয়েছে,  এমন এক সময় এই সামিটের ঘোষণা আসল যখন, দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন।

রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভ বর্তমানে মোটেই নিরাপদ শহর নয়। তা সত্ত্বেও দেশটির প্রতি সমর্থন দেখাতে কিয়েভে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে আগামী ৩ ফেব্রুয়ারির সামিটে ইইউ সদস্য দেশগুলোর সরকার প্রধানেরা উপস্থিত থাকবেন না। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন এবং ইইউ সরকার পরিষদের প্রধান মিশেল জোটের প্রতিনিধিত্ব করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি ও ভন দার লিয়েনের মধ্যে টেলিফোনে আলোচনার পর সোমবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে কিয়েভে ইইউ শীর্ষ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।  সম্মেলনে রাশিয়ার চলমান হামলা ছাড়াও ইউক্রেনের ইইউ সদস্যপদের ক্ষেত্রে অগ্রগতি এবং ইউক্রেনের জন্য ইইউ-র আর্থিক সহায়তা নিয়েও আলোচনা হবে।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit