বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইসরাইলি হামলায় পশ্চিমতীরে ২ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সেনাদের বর্বর হামলায় অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ফিলিস্তিনের দুই তরুণ নিহত হয়েছেন।

ইহুদিবাদী সেনাদের হামলায় আরও তিন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোরে চালানো ওই হামলায় নিহত দুই তরুণের নাম মোহাম্মাদ সামের হোশিয়েহ (২২) এবং ফুয়াদ মাহমুদ আহমদ আবেদ (২৫)।

তাদের মধ্যে ফুয়াদ আবেদের তলপেট ও উরুতে ইসরাইলি সেনারা গুলি করেন। ইহুদিবাদী সেনারা আহমাদ আয়মান আবেদ এবং আব্দুর রহমান হানি আবেদের বাড়ি উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ শুরু হলে ফুয়াদ আবেদ নিহত হন।

ইহুদিবাদী সেনাদের অভিযোগ— আয়মান আবেদ ও হানি আবেদ সম্প্রতি আল-জালামা চেকপয়েন্টের কাছে গুলি করে এক ইসরাইলি সেনা অফিসারকে হত্যা করেন। এ জন্য ইসরাইলি সেনারা তাদের ঘরবাড়ি উচ্ছেদ করতে যায়।

২০২২ সাল এ পর্যন্ত ইহুদবাদীদের হাতে ২২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু জেনিন শহরেই প্রাণ হারিয়েছেন ৫৯ জন।

 

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit