বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কোভিড: বিশ্বে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৩২৮। সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৫৩ জন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাস হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, সোমবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন। অন্যদিকে মারা গিয়েছিলেন ৫৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৪৫৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬৪ জন এবং মারা গেছেন ২০৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ১৯১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৬ জন এবং মারা গেছেন ২৯ জন। চীনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৯ হাজার ১৫ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৭৬৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit