রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

প্রাথমিকে একই উপজেলায় বদলির আবেদন কাল শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন। এবার সুযোগ থাকছে একই এলাকায় বদলির আবেদন করার। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে ৬ অক্টোবর ২০২২ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নিকট থেকে একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন গ্রহণ করা হয়।

পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ জারি হওয়ায় একই উপজেলায় ২য় দফা অনলাইন বদলি নিম্নলিখিত শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী ৩ জানুয়ারি ২০২২ তারিখ হতে ৮ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলির আবেদন কার্যক্রম চালু থাকবে।

শর্তসমূহ:

১: ক) শিক্ষকগণ সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

২। উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোন রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

৩। বর্ণিতাবস্থায়, উল্লিখিত শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী ৩ জানুয়ারি ২০২২ তারিখ হতে ০৮ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে অনলাইনে বদলির জন্য আবেদন গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit