রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়ার ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সোমবার ভোর থেকে ভয়াবহ ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি, ২০২৩ সালের দ্বিতীয় দিনে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা বাড়িয়েছে মস্কো। খবর রয়টার্সের।

নতুন বছরের প্রথম প্রহর থেকেই ইউক্রেনের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অনেক ড্রোন হামলা প্রতিহত করেছে। এমন দৃশ্য দেখে ইউক্রেনীয়রা বারান্দা থেকে জয়ধ্বনি দেন। বিমান হামলার সাইরেন বেজে উঠলে কেউ কেউ চিৎকার করে বলেন, ইউক্রেনের বিজয়।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাতে বলেন, ইরানের তৈরি ৪৫টি শাহেদ ড্রোন ধ্বংস করেছেন আমাদের সেনারা। এসব ড্রোন ইউক্রেনে হামলার জন্য ব্যবহার করছে রুশ বাহিনী। তিনি আরও বলেন, ড্রোন, মিসাইল কোনো কিছুই রুশ বাহিনীকে এ যুদ্ধে খুব একটা সাহায্য করবে না। কারণ আমরা ইউক্রেনীয়রা ঐক্যবদ্ধ। রাশিয়া শুধু ভয় পাচ্ছেন।

কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, রাজধানী ও অঞ্চলটিতে রাতে ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করে রুশ বাহিনী ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায়। উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit