বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস নতুন বছরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। তবে এবারের আলোচনা নেতিবাচক। কেননা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যৌন হয়রানির। নতুন বছরকে স্বাগত জানাতে বার্সেলোনায় গিয়েছিলেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। কিন্তু সেখানে গিয়ে বিপত্তির জন্ম দেন তিনি।

বার্সেলোনার একটি নাইটক্লাবে কোনো সম্মতি ছাড়া এক নারীর অন্তর্বাসে হাত দিয়ে বসেন আলভেস। সাবেক বার্সা ডিফেন্ডারের এমন কাণ্ডে ঘাবড়ে যান সেই নারী। পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন সেই নারী। এই ফাঁকে আলভেস ঘটনাস্থল ত্যাগ করেন। স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন আলভেস।

আলভেসের দাবি, বার্সেলোনার সেই ক্লাবে অল্প সময়ের জন্য ছিলেন তিনি। আর সেই সময়ে এ রকম কিছুই হয়নি। তবে কাতালান পুলিশ অভিযোগকারী নারীর বক্তব্য নিয়েছে। এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit