বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩ টার সময় দৌলতপুর ডিগ্রী কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দৌলতপুর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মহসিন আলী।

এ সময় বক্তব্য রাখেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রধান উপদেষ্টা ও দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক সাইদুল আনাম, উপদেষ্টা সাকিমুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার খান,হোগলবাড়ীয়া ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মামুন অর রশিদ,খলিশাকুন্ডি ইউনিয়নের সভাপতি সোহেল রানা, আড়িয়া ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, মথুরাপুর ইউনিয়নের সভাপতি আবু সাঈদ, প্রাগপুর ইউনিয়নের সভাপতি মাসুদ রানা, রামকৃষ্ণপুর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, দৌলতপুর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, মরিচা ইউনিয়নের সভাপতি মিলন হোসেন, চিলমারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শিখা খাতুন, বোয়ালিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও রিফায়েতপুর ইউনিয়নের সভাপতি মজনুর রহমান প্রমুখ। এছাড়াও এ সময় দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী দিনগুলোতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিভিন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit