রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত আজমেরী হক বলেছেন, বছরের প্রথম দিনকেই বই উৎসবে রুপদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের আরো আগ্রহী করতে তিনি এমন শিক্ষামুখী কার্যক্রম গ্রহন করেছেন। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।

তিনি বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রনালয়কে অভিনন্দন ও ধন্যবাদ জানান। রবিবার (১লা জানুয়ারি) সকালে সিলেট সিটি কর্পোরেশনের খাদিমনগরস্থ হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস- ২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিনামূল্যে বই উপহার বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, ম্যানেজিং কমিটির সদস্য নগেন্দ্র দেবনাথ, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান। মোহাম্মদ লুৎফুর রহমান এর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মাজিদ। গীতা পাঠ করেন অরবিন্দ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খছরুজ্জামান তপাদার।

ক্যারিকুলাম বিস্তরন বিষয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ট্রেইনার, সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মূল সেনানি হচ্ছেন শিক্ষকরা। আমরা পথচলার শুরুর দিকেই আছি। আমরা সবাই মিলে শিক্ষাক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারব। সরকার নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষককে প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit