বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে জাতীয় পর্টি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২২৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ অমর হোক, জিএম কাদের জিন্দাবাদ শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজনে লালমনিরহাটে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা জাপার নেতাকর্মীরা সকালে শহরের মুল মুল সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রেলওয়ে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।

রবিবার (১ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পর্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। লালমনিরহাট শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে জেলা জাপার আয়োজনে সদর জাপার সভাপতি এ্যাডঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাপার সদস্য সচিব,মোঃ জাহিদ হাসান লিমন।

এর আগে জেলা জাপা লালমনিরহাট শহরের মুলমুল সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালী। র‍্যালীটিতে নেতৃত্ব দেন জেলা জাপার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। এসময় লালমনিরহাট সদর জাপার সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মাহাতাব আলী, পৌর জাপার আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, সদস্য সচিব রবিউল ইসলাম আউয়ল, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব আশরাফ আলী খান মিঠু, জেলা ছাত্রসমাজসহ জাপা ও জাপার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit