বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

মা হওয়ার কারণে ক্যারিয়ার নষ্ট হলেও আফসোস নেই আলিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : মাত্র ২৯ বছর বয়সে মা হয়েছেন আলিয়া ভাট। বি-টাউনের অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটা সচরাচর দেখা যায় না। ৩০-এর নীচে এ জেনারেশনের অভিনেত্রীদের মধ্যে মা হয়েছেন হাতেগোণা কয়েকজন। বি-টাউনে একটা কথা শোনা যায় সন্তান জন্ম দেওয়ার পর নাকি কাজ কমে যেতে থাকে অভিনেত্রীদের।

এরপরও ক্যারিয়ারের একেবারে ‘পিক টাইম’ তথা শীর্ষস্থানে আসিন হয়েও মা হয়েছেন আলিয়া ভাট। আর মা হওয়ার কারণে ক্যারিয়ার নষ্ট হলেও আফসোস নেই তার। আলিয়া বলেন, ‘হ্যাঁ ক্যারিয়ারের একেবারে ভাল সময়ে আমি বিয়ের সিদ্ধান্ত নেই। কিন্তু কে বলেছে যে সন্তান ও সংসার হলেই সব কিছু বদলে যায়? কাজের সঙ্গে এর কী সম্পর্ক? আর যদি তাই হয়ও, হতে দাও…। কিচ্ছু যায় আসে না।’

সম্প্রতি এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আলিয়াও আরও বলেন, ‘সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি কখনও আফসোস করব না। এ তো প্রাকৃতিক ব্যাপার। আমার তো মনে হয়, এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। মা হয়ে জীবনের অর্থ খুঁজে পেয়েছি।’

যত দ্রুত সম্ভব অভিনয়ে ফিরতে চান আলিয়া। ফিটনেস ফিরে পেতে কঠোর অনুশীলনও করছেন তিনি। বললেন, ‘যদি ভালো কাজ করি, আরও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন। যদি কাজের প্রস্তাব না আসে, তাহলে বুঝতে হবে এটা তোমার সময় নয়। আমি কাজের গুরুত্ব বুঝি। তবে জীবন কিংবা বেঁচে থাকা আগে। দুটোর মধ্যে ভারসাম্য রেখে চলি।’

সূত্র : টিভি নাইন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit