বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

তুনিশার মৃত্যুতে আটক অভিনেতা যে কারণে জেলের খাবার খেতে চাইছেন না

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : টিভি অনুষ্ঠানের সেটে আত্মহত্যা করে মারা যাওয়া অভিনেত্রী তুনিশা শর্মার সহ-অভিনেতা শীজান খান আরও ১৪ দিন পুলিশের হেফাজতে রাখা হবে। মামলার তদন্তের স্বার্থে আদালত এ রায় দিয়েছেন। তবে এই অভিনেতা জেলে তার জীবনের ঝুঁকি রয়েছে বলে দাবি করেছেন। তার ধারণা, কেউ তাকে বিষ খাইয়ে হত্যা করতে চায়। সে জন্য হাজতে থাকাকালীন বাড়ির তৈরি খাবার খেতে চান বলে আবেদন জানিয়েছেন।

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের ১৫ দিন পর, গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে জীবন শেষ করে দিয়েছেন তুনিশা। যে ঘটনা বিনোদন দুনিয়ায় আলোড়ন ফেলেছে। ‘আত্মহত্যা’ বলে মানতে পারছেন না তুনিশার মা বনিতা শর্মা। তার দাবি, প্রেমিক তথা সহ-অভিনেতা শীজানই তুনিশার মৃত্যুর জন্য দায়ী। তার দাবি, মাদক সেবন করতেন অভিনেতা। আরও একাধিক নারীর সঙ্গে সম্পর্কে থেকে তুনিশাকে ঠকিয়েছেন বলেও অভিযোগ।

শুধু তা-ই নয়, তুনিশাকে বিয়ের প্রস্তাবও নাকি দিয়েছিলেন শীজান। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছিল শীজানকে। তবে শীজান এখন পুলিশের হেফাজতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ। তিনি বিশেষ রক্ষীর চেয়েছেন। সঙ্গে বাড়ির খাবার। কেন ভয় পাচ্ছেন অভিনেতা, তা অবশ্য স্পষ্ট নয়। যা নিয়ে নতুন করে জলঘোলা হচ্ছে।

তুনিশা কোনও সুইসাইড নোট রেখে যাননি বলেই সন্দেহ দানা বাঁধছিল। ঘটনার ৫ দিন পর সিরিয়ালের সেট থেকে উদ্ধার হয়েছে একটি চিরকুট। যাতে লেখা, ‘আমাকে সহ-অভিনেত্রী হিসাবে পাওয়া ওর সৌভাগ্য।’ সেই কাগজে তুনিশার নাম তো ছিলই, তার প্রাক্তন প্রেমিক শীজান খানেরও নাম ছিল। যা দেখে তদন্তকারীদের অনুমান, তুনিশা তার প্রেমিকের সম্পর্কেই এমন মন্তব্য করেছিলেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit