রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী

শাহজাহান আলমকে আ.লীগের মনোনয়নদানের দাবিতে স্বাশিপের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে জাতীয় সংসদ উপনির্বাচনে শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে আওয়ামী লীগের মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) প্রতিষ্ঠাতা, বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার প্রতিষ্ঠাতা ও আহবায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. আকরাম খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলমের নেতৃত্বে প্রধানমন্ত্রীর মহানুভবতায় শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তি, বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধিসহ সাড়ে ৫ লাখ শিক্ষক কর্মচারীর দীর্ঘদিনের প্রাণের বিভিন্ন দাবি অর্জন সম্ভব হয়েছে। ছাত্রলীগের বিভিন্ন পদে থেকে কারা নির্যাতিত ছাত্রনেতা হিসেবে সংসদ সদস্য হবার পূর্ণ যোগ্যতা রাখেন তিনি।

স্বৈারাচারী শাসক কর্তৃক একাধিবার চরমভাবে নিগৃহীত ও জেল জুলুমের শিকার হয়েছে তিনি। ছাত্রজীবনে টিউশনির টাকায় ইসলামী বিশ্ববিদ্যাললয় সন্নিকটে বঙ্গবন্ধু ট্রাস্টের নামে জমি ক্রয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এক এগারোর দুঃসময়ে প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে সর্বপ্রথম বিবৃতি প্রদানসহ শিক্ষকদের সংগঠিত করে তাঁর মুক্তির আন্দোলন তরান্বিত করেন। তিনি পরপর পাঁচবার বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, সার্বিক বিবেচনায় অধ্যক্ষ মো. শাহজকাহান আলম সাজু সংসদ সদস্য হিসেবে একজন যোগ্য প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তাঁকে বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকে মনোনয়ন দেয়া হলে তিনি বিপুল ভোট বিজয়ী হবেন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যায়। ২০০৮ সালে সরাইলের সঙ্গে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত আশুগঞ্জকে যুক্ত করার পর এই আসনে আওয়ামী লীগের শক্ত ভিত রচিত হয়। কিন্তু বিগত তিনটি নির্বাচনে দলীয় কোনো প্রার্থী না দেয়ায় আওয়ামী লীগ নিশ্চিত বিজয় থেকে বঞ্চিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচনে শাহজাহান আলমকে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য তিনি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে স্বাশিচের আশুগঞ্জ ও সরাইল উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit