বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

পুলিশের কাছে বারবার বক্তব্য পাল্টাচ্ছেন তুনিশার প্রেমিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিং সেটের মেকআপ রুম থেকে গত শনিবার তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তুনিশা শর্মার প্রেমিক সেজান মোহাম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। 

এক দফা রিমান্ডের পর বুধবার ফের আদালতে তোলা হয় সেজানকে। আদালত সেজানের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদে সেজান প্রথমে জানান, নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চেয়েছিলেন। এ কারণেই তিনি তুনিশার সঙ্গে বিচ্ছেদ করেছিলেন। 

কিন্তু এর পর আবার বলেন, ধর্ম আলাদা, পরিবার মেনে নেবে না। তাই সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন। কিন্তু বুধবার শেষ রাতে এক নারী পুলিশ অফিসারের জেরার সময় একেবারে ভেঙে পড়েন অভিনেতা। অফিসার আবার জিজ্ঞাসা করেছিলেন, কেন তুনিশার সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন সেজান? 

পুলিশ অফিসার জানান, প্রশ্নের মুখে শেষ রাতে আবার নতুন কথা বলেছেন অভিযুক্ত। সেজানের দাবি, দুজনের বয়সের ফারাক অনেকটাই ছিল, যা পরিবার মেনে নেবে না। তাই বিচ্ছেদের রাস্তা নিয়েছিলেন। বলতে বলতেই কাঁদতে শুরু করেন সেজান। 

এদিকে তুনিশা শর্মার অকাল মৃত্যু ঘিরে ক্রমশ গভীর হচ্ছে রহস্য। অভিনেত্রীর মৃত্যুর গোটা ঘটনাই এখন আদালতে বিচারাধীন। এ প্রসঙ্গে মুখ খুলেছেন বহু তারকা।

২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশা শর্মার। শুটিংয়ের বিরতির সময় বাথরুমে ঢুকে নিজেকে শেষ করে দেন অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit