রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট

ছয় দেশের নাগরিকদের ভারতে ঢুকতে কড়াকড়ি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। বিশেষ করে অন্য দেশ থেকে যে সমস্ত যাত্রী ভারতে আসছেন, তাদের ক্ষেত্রে আরও সাবধান হওয়ার নীতি গ্রহণ করতে চলেছে দেশটি। 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, খুব শীঘ্রই ৬টি দেশ থেকে ভারতে আসা যাত্রীদের উপর জারি হতে চলেছে এক নতুন বিধি। ওই দেশগুলো থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করতে পারে কেন্দ্র।

বুধবার প্রকাশ্যে আসা একটি রিপোর্টের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

ওই রিপোর্টে বলা হয়েছে, গত ২ দিনে বিদেশ থেকে ভারতে আসা ৩৯ জন পর্যটকের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। 

ভারতের আশপাশে চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইল্যান্ড এবং সিঙ্গাপুরে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। পিটিআই জানিয়েছে, এই ৬টি দেশ থেকে আসা পর্যটক অথবা এই দেশ ঘুরে দেশে ফেরা যাত্রীরা আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে পারলেই কেবল ভারতে ঢোকার অনুমতি পাবেন। 

আগামী সপ্তাহ থেকেই চালু হতে পারে এই নতুন নিয়ম।

প্রতিবেশী চীনে ছড়িয়ে পড়া অতিমারির নতুন ঢেউ উদ্বেগ বাড়িয়েছে দেশটির। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হিসাব করে অনুমান করেছেন, জানুয়ারিতে ভারতে করোনা সংক্রমণ অনেকটাই বাড়তে পারে। আগামী ৪০ দিনের মধ্যেই সেই সংক্রমণ বৃদ্ধি প্রত্যক্ষ করতে পারে ভারত। 

তাই আগাম সতর্ক হিসেবে বিমান বন্দরে আসা যাত্রীদের নিয়মিতভাবে করোনা পরীক্ষা করতে শুরু করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়।

গত দু’দিনে ৬ হাজার বিমানযাত্রীর করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যেই ৩৯ জন বিদেশ থেকে আসা যাত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি নিজে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির থেকে স্বাস্থ্য পরীক্ষার পরিকাঠামো পর্যবেক্ষণ করবেন।

কিউএনবি/অনিমা/২৮.১২.২০২২/ রাত ১০.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit