বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

নদী দখলকারীদের বিরুদ্ধে সরকারের যুদ্ধ ঘোষনা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এক শ্রেণির মানুষ নদী দখল করে দেশকে বসবাসের অনুপযোগী করতে চান। বর্তমান সরকার সেই সব দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। কেউ যাতে নদী দখল করতে না পারে সে দিকে প্রশাসনের পাশাপাশি সকলকে সজাগ থাকতে হবে।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আরো ১০ হাজার কিলোমিটার নৌপথ নির্মানের উদ্যোগ নিয়েছেন।

এরমধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার নৌপথ ইতিমধ্যে নির্মান করা হয়েছে। বাকি পথ নির্মানে সরকার ধারাবাহিক কাজ করে চলেছে। তিনি বলেন, অভ্যন্তরীর নৌপরিবহন খাতের সক্ষমতা বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি বেড়েছে। বুধবার দুপুরে যশোরের মনিরামপুরে বিআইডব্লিউটিএর ডেকা চেইন (ডিজিপিএস) বিকন স্টেশনের নতুন ভবন উদ্বোধনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক গোলাম সাদেক, পরিচালক (হাইড্রোগ্রাফি) বেগম সামসুন নাহার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন, পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী, মনিরামপুর ডেকা চেইন স্টেশনের নির্বাহী প্রোকৌশলী তারিকুল ইসলাম প্রমুখ।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সাংবাদিকদের প্রশংসা করে বলেন, নদী দূষণ রোধে সাংবাদিকদের তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। সাংবাদিকরা নদী দখল ও দূষণের বিরুদ্ধে প্রতিবেদন করে বিষয়টি আমাদের দৃষ্টিতে আনেন। ফলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit