বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

আ. লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে স্পিকারের অভিনন্দন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্পিকারসহ অন্যান্যরা।

আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

ফুলেল শুভেচ্ছা জানানোর সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি ও শামসুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত হন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit