বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

নিজস্ব ব্যবস্থায় মেট্রোরেলের নিরাপত্তা দেবে ডিএমপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় আলাদা একটি বিশেষায়িত ইউনিট (এমআরটি) গঠনের জন্য ডিএমপির পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় র‌য়ে‌ছে। এর আগ পর্যন্ত আপাতত ডিএমপি নিজস্ব ব্যবস্থায় মেট্রোরেলের নিরাপত্তা দেবে ব‌লে জা‌নিয়ে‌ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন করবেন। এ উপলক্ষে ডিএম‌পির গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উত্তরা ১৫ নং সেক্টরের দিয়াবাড়ি মেট্রোরেল মেইন ডিপোতে সাংবাদিকদের একথা বলেন ডিএম‌পি ক‌মিশনার।

তি‌নি বলেন, “ঢাকায় যানজটকে এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি। এজন্য এ এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।”

ডিএম‌পি প্রধান বলেন, “মেট্রোরে প্রকল্পের উদ্বোধন, প্রধানমন্ত্রীসহ বহু ভিভিআইপি এখানে আসবেন। তাদের নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্ন হয় সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।”

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit