বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

বেশি ওজনের কারণে মডেলকে বিমানে উঠতে বাধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : অতিরিক্ত ওজনের কারণ দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি ব্রাজিলের মডেল হুলিয়ানা নেহেমকে। এতে উল্টো উড়োজাহাজ কোম্পানিকেই তোপের মুখে পড়তে হয়েছে। কারণ, বিমানে উঠেতে না পারায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আদালতে অভিযোগ করেন ব্রাজিলিয়ান এই মডেল। 

আদালত তার অভিযোগ আমলে নিয়ে ক্ষতিপূরণ দিতে বলেছে উড়োজাহাজ কোম্পানিকে। ক্ষতিপূরণ হিসেবে সেই মডেলকে চিকিৎসাবাবদ সপ্তাহে ৭৮ ডলার করে মোট ৩ হাজার ৭১৮ ডলার দিতে হবে। 

২০ ডিসেম্বর ব্রাজিলের আদালত উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজকে এই জরিমানা প্রদানের আদেশ দেন। খবর নিউ ইয়র্ক টাইমসের।

জানা যায়, গত মাসে পরিবার নিয়ে ছুটি কাটাতে লেবানন গিয়েছিলেন হুলিয়ানা। ছুটি কাটিয়ে বৈরুত থেকে দোহায় ফেরার পথে এই ঘটনা ঘটে।

১ হাজার ডলার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন ৩৮ বছর বয়সী এই মডেল। বিমানে ওঠার সময় এক কর্মী তাকে থামিয়ে বলে, আপনাকে তিন হাজার ডলার ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ভ্রমণ করতে হবে। কেন না ফার্স্ট ক্লাসের সিট আপনার জন্য পারফেক্ট। তখন তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

এছাড়া মডেল হুলিয়ানাকে জানানো হয় ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেও ফেরত দেওয়া হবে না তার ইকোনমি ক্লাসের টিকিটের অর্থ। এতে ক্ষিপ্ত হয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর অন্য ফ্লাইটে করে ফেরেন। দেশে ফিরেই বিমান সংস্থাটির নামে ব্রাজিলের আদালতে মামলা করেন।

উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি হুলিয়ানা নেহেম একজন ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছেন। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। ১ লাখ ৬৮ হাজার মানুষ ফলো করছেন তাকে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit