সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

বিশ্বকাপ শেষ, এবার বাজল ক্লাব ফুটবলের ডঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ। এবার ইউরোপের ক্লাব ফুটবলে মনোযোগ ফেরানোর পালা। দেড় মাসের বিরতি শেষে বড়দিনের উৎসবমুখর আবহে আজ বক্সিং ডে’তে আবার মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। 

এ মৌসুমে প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় চমক আর্সেনালের পুনর্জাগরণ। সেই ২০০৪ সালে সবশেষ লিগ শিরোপা জেতা গানাররা এবার প্রথম ১৪ ম্যাচের ১২টিই জিতেছে। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা। 

দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির (৩২) চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে মিকেল আর্তেতার দল।

বিরতির আগের ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে আজ ওয়েস্ট হামের মুখোমুখি হচ্ছে আর্সেনাল। 

বিশ্বকাপে পাওয়া হাঁটুর চোটে ব্রাজিলীয় ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে হারালেও শিরোপার লক্ষ্যে অবিচল থাকার প্রত্যয় আর্সেনাল কোচ আর্তেতার কণ্ঠে, ‘আমি আমার দলকে একটি নির্দিষ্ট ধরনে খেলোনোর চেষ্টা করছি। আপনি যত বেশি ধারাবাহিক হবেন তত বেশি ম্যাচ জিতবেন। এবার আমাদের সামনে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা লুটে নিতে প্রস্তুত আমরা।’

বড় দলগুলোর মধ্যে লিভারপুল ও টটেনহামও আজ মাঠে নামছে। লিভারপুলকে আতিথ্য দেবে অ্যাস্টন ভিলা। টটেনহামের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। টটেনহাম ফরোয়ার্ড হ্যারি কেইনের পেনালটি মিসেই ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তাতে অবশ্য কেইনের ওপর আস্থা হারাননি স্পার কোচ আন্তোনিও কন্তে, ‘কেইনকে নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কারণ, আমরা একজন বিশ্বমানের স্ট্রাইকারকে নিয়ে কথা বলছি।’ 

এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদের পর মার্কাস রাশফোর্ডকে সামনে রেখে কক্ষপথে ফেরার ছক কষছে ম্যানইউ। আগামীকাল নটিংহামের মুখোমুখে হবে লিগ টেবিলের পাঁচে থাকা ম্যানইউ। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির প্রতিপক্ষ লিডস।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit