শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

২০১৪ বা ১৮ সালের মতো নির্বাচন চায় না সরকার: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : দেশে ২০১৪ বা ১৮ সালের মতো নির্বাচন সরকার চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সরকার চায় দেশে ২০১৪ বা ১৮ সালের মতো নির্বাচন না হোক। একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক সেটাই সরকার চায়।  

আওয়ামী লীগ খেলেই জিততে চায় মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শক্তিশালী দল, নির্বাচনে ওয়াকওভার চায় না। আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেছেন। তথ্যমন্ত্রী বলেন, একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক সেটাই চায় সরকার। কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না। বিএনপির নির্বাচনী ভীতি দূর করা আওয়ামী লীগের দায়িত্ব না। নির্বাচনে আসা তাদের কর্তব্য।

বিএনপির আন্দোলন ও বিদেশি চাপ বিষয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তিনি বলেন, বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।

এ সময় তিনি পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যু নিয়েও কথা বলেন। জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বিএনপি নেতার মৃত্যু হয়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit