মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ ‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায়॥ ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন আয়ের রোগীরা॥ চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ অবশেষে উদ্ধার

যুদ্ধের কারণে ইউক্রেনে শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ হামলার কারণে বছরে দেশটির শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে। ইউক্রেনিয়ান গ্রেইন এসোসিয়েশনের প্রধান সের্গেই ইভাশচেঙ্কো শুক্রবার এ কথা জানান। খবর এএফপির।

তিনি বলেন, আমরা চলতি বছরের শেষ নাগাদ ৬৫ থেকে ৬৬ মিলিয়ন টন শস্য উৎপাদন আশা করছি। যদিও এর আগের বছর রেকর্ড ১০ কোটি ৬০ লাখ টন শস্য উৎপাদিত হয়েছিল।

ইভাশচেঙ্কো বলেছেন, এর মূল কারণ যুদ্ধ। এর কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং বীজবপন বাধাগ্রস্ত হয়েছে।  

ইউক্রেন বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী ও রপ্তানীকারক দেশ। ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর শস্য চালান বন্ধ হয়ে যায় এবং ইউক্রেনের বন্দরে ২০ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে।

এ কারণে কৃষকরা প্রয়োজনীয় অর্থ পায়নি যা দিয়ে তারা সার কিনতে পারবে। 

ইভাশচেঙ্কো আরো বলেন, অনেক এলাকা অবরুদ্ধ। জমিতে যুদ্ধ চলছে। অবকাঠামো ধ্বংস হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সাধারণত ২৫ মিলিয়ন হেক্টর জমিতে শস্য উৎপাদন করি। চলতি বছর ১৮ থেকে ১৯ মিলিয়ন হেক্টর জমিতে শস্য উৎপাদন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit